ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১ সেপ্টেম্বর ২০২০

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে ১ দিনের রাষ্ট্রীয় শোক

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। তার স্মরণে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) শোক পালন করবে বাংলাদেশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতিকে সম্মান জানাতে আগামী ২ সেপ্টেম্বর জাতীয় শোক পালন করা হবে। এদিন সংশ্লিষ্ট সবখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রসঙ্গত, সোমবার বিকেলের দিকে রাজধানী নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রণব মুখার্জি।

এর আগে গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রণব মুখার্জিকে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা গিয়েছিল, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। সেখানে পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভের রিপোর্ট আসে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়