নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ১ সেপ্টেম্বর ২০২০
ভিয়েতনাম-কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে গ্রেফতার
ফাইল ছবি
ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরাস্থ কোয়ারেন্টিনে পাঠানো হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দুজন কাতার থেকে ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন।
সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























