ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১ সেপ্টেম্বর ২০২০

দুলু ও তার স্ত্রীর ৭ কোটি ৩৬ লাখ টাকা জব্দ

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে থাকা ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন ছিল।

এই অনুসন্ধানের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দের জন্য দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ-এর অনুরোধের প্রেক্ষিতে-বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন এর নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়