নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৮, ৫ জানুয়ারি ২০২১
‘তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে দারিদ্র্য দূরীকরণ আর উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে আশাতীত সফলতা এসেছে। করোনাকালেও জিডিপির হারে বাংলাদেশ বিশ্বের তৃতীয় আর এশিয়ার প্রথম অবস্থানে আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থিতিশীল পরিবেশ বজায় রেখে, দারিদ্র্যের হার কমানো, আরো কর্মসংস্থান তৈরি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের মূল লক্ষ্য। এতে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৫তম অর্থনীতির দেশ হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই আয়োজিত ভার্চুয়াল বিজনেস কনক্লেভ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উন্নত প্রযুক্তির বিনিময়, নতুন নতুন শ্রমবাজার খোঁজার বিষয়কে প্রাধান্য দেয়া হবে।
আরও পড়ুন: ‘চাকরি করার নয়, দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে’
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে গতি ধরে রেখেছে। করোনা মহামারিতেও রেমিটেন্সে যথেষ্ট প্রবৃদ্ধির পাশাপাশি রফতানিও ঘুরে দাঁড়িয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সারাদেশে গড়ে ওঠা ১০০টি অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের অপার সম্ভাবনার জানান দিচ্ছে।
বিডার চেয়ারম্যান মনে করেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের নানামুখী নীতি সহায়তা দিচ্ছে। বিডার ওয়ান স্টপ সার্ভিস-ওএসএস এ ৪১টি সেবা যুক্ত হয়েছে। সামনে আরো অনেক সেবা সংস্থা যুক্ত হবে।
ডিসিসিআই কনক্লেভে যুক্ত বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে বাংলাদেশকে বিবেচনার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























