প্রকাশিত: ১১:৫৪, ২ মে ২০১৯
আপডেট: ১১:৫৪, ২ মে ২০১৯
আপডেট: ১১:৫৪, ২ মে ২০১৯
ক্রিকেট বিশ্বকাপ: বাদ পড়লেন ভারতীয় আম্পায়ার রবি সুন্দারাম!
খেলাধুলা: অবশেষে বিশ্বকাপের আম্পায়ারদের এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন ভারত থেকে পাঠানো এক্মাত্র আম্পায়ার রবি সুন্দারাম! আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র আম্পায়ার ছিলেন তিনি। কিন্তু আইসিসির সিদ্ধান্তে এলিট প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ৫৩ বছর বয়সী এই আম্পায়ারকে।
আসন্ন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া ১৬ জনের মধ্যে একজন ছিলেন এই রবি সুন্দারাম। ২৪ এপ্রিল আইসিসির আম্পায়ার্স কমিটির মিটিংয়ের পর তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।
রবি সুন্দারাম বর্তমানে আইপিএলে আম্পায়ারের দায়িত্ব পালন করলেও তার আম্পায়ারিং নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের এক ম্যাচে লাসিথ মালিঙ্গার পরিষ্কার 'নো' বল এড়িয়ে যাওয়ার পর বিতর্ক শুরু হয় সুন্দারামের আম্পায়ারিং নিয়ে।
সুন্দারামকে এলিট প্যানেল থেকে সরিয়ে দেয়ার বিষয়ে আইসিসি বলেছে, ‘এলিট প্যানেলে টিকে থাকা খুব কঠিন। টপ লেভেলের খেলায় অনেক প্রতিদ্বন্দ্বিতা এবং চাপ থাকে। গত কয়েক বছরে ১২ এলিট লেভেলের আম্পায়ারদের মধ্যে সবচেয়ে খারাপ রিপোর্ট রবির।’
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























