নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২১
করোনা টিকা প্রয়োগে থাকছেনা বয়সভিত্তিক সীমাবদ্ধতা
করোনা টিকা প্রয়োগের ক্ষেত্রে থাকছেনা বয়সভিত্তিক সীমাবদ্ধতা। থাকবেনা কোটাও। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।
তিনি জানান, করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সভিত্তিক যে সীমাবদ্ধতা ছিলো তা বাতিল করা হবে। অর্থাৎ ৪০ বছরের কম বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া নিবন্ধনের ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডা. এ বি এম খুরশীদ আলম। আর কোভ্যাক্সের ৫০ লাখ টিকা আগামী মাসের মধ্যে আসবে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
ডিজি বলেন, যারা করোনার টিকা নিয়েছে তাদের চার সপ্তাহ বা এক মাস পর দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ দেয়া হয়েছে। কিন্তু এই তারিখ পরিবর্তন করে ৫৬ দিন বা ৮ সপ্তাহ পর করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। আর এসএমএস-এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ জানানো হবে।
তবে ১৮ বছরের নীচে এবং গর্ভবতী নারীরা টিকা দিতে পারবেন না বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে থেকে ২০ লাখ ডোজ দেশে আসে। পরবর্তীতে ২৫ জানুয়ারি দেশে আসে কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান। গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি।
আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি আসছে করোনা টিকার দ্বিতীয় চালান
৪ নয়, করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে ৮ সপ্তাহ পর
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























