ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

শাহবাগে মশাল মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ

সংগৃহীত

সংগৃহীত

কারাবন্দী অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে লাঠিপেটা করে পুলিশ।  এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু মোড়ে পৌঁছানোর আগে পুলিশ তাদের বাধা দেয়। ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিছিলে পুলিশ লাঠিপেটা শুরু করে। পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে চলে যান।

এদিকে পুলিশ দাবি করছে, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ তাদের ওপর হামলা করেনি। আত্মরক্ষার্থে তারা টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। 

পুলিশ কেন্দ্রীয় মসজিদের গেটে এসে আন্দোলকারীদের আরেক দফা লাঠিপেটা করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় ১০ জন আন্দোলনকারী আহত হয় বলে জানা গেছে।

এদিকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর শাহবাগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শাহবাগ ও টিএসসি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। 

আইনিউজ/এসডিপি

কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লেখক মুশতাক

১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়