নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১
প্রচারণা শেষ, ২৯ পৌরসভায় ভোট কাল
নির্বাচন কমিশন
পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় ভোট আগামীকাল। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ ধাপে সব পৌরসভায় ভোট হবে ইভিএমে।
ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় জোরদার করা হয়েছে নিরপত্তা ব্যবস্থা। গতকাল মধ্যরাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা।
এ ধাপে ৩১ পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও উচ্চ আদালতের আদেশে স্থগিত করা হয়েছে যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট। এছাড়া এ ধাপে যুক্ত হয় আগের ধাপের সৈয়দপুর পৌরসভা। চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এখানে ভোটের প্রয়োজন হবে না। ফলে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ হবে কাল।
দেশের মোট ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপের তফসিলে ২৮ ডিসেম্বর ২৪টি পৌরসভায়, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬০টি পৌরসভায়, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি ৬৩টি পৌরসভায় এবং চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ৫৫টি পৌরসভায় ভোট হয়।
পঞ্চম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়ারহাট, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, জামালপুরের ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়া জেলার বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি, যশোরের কেশবপুর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল, ভোলার ভোলা সদর, গাজীপুরের কালীগঞ্জ এবং নীলফামারীর সৈয়দপুর।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















