ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ

বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজও রাস্তায় নেমেছে বাম ছাত্র সংগঠনগুলো। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করে তারা।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ, লেখক, ব্লগার, সংস্কৃতিকর্মীসহ ছাত্রদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়। এছাড়া সড়কে যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আজকের সমাবেশে থেকে আমরা কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজ কীভাবে মত প্রকাশের অধিকারের ওপর নিপীড়ন চলে এসেছে। তারই প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলবেই।’

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে জানানো হয়, আগামী ১ মার্চ সারাদেশে বিক্ষোভ কর্মসূচিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা এবং ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়