নিজস্ব প্রতিবেদক
শাহবাগ থেকে আটক ৭ জনকে আসামি করে পুলিশের মামলা
সংগৃহীত
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বের হওয়া মশাল মিছিল থেকে আটক ৭ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া অজ্ঞাতানামা আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া। মামলা নম্বর-৩৪।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মো. তামজিদ হায়দার (২২), নজির আামির চৌধুরী জয় (২৭), এ এস এম তানজিমুর রহমান (২২), মো. আকিব আহম্মেদ (২২), মো. আরাফাত সাদ (২৪), নাফিজা জান্নাত (২৪) ও জয়তী চক্রবর্তীর (২৩) নেতৃত্বে এক থেকে দেড়শ’ উগ্র দুষ্কৃতকারী মশাল মিছিল নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রাস্তায় যান চলাচল বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ মোড়ের উদ্দেশে রওনা হয়।
পুলিশ তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানালে মিছিলকারীরা মশাল দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্য আলামিনের বুলেট প্রুফ জ্যাকেটে আগুন ধরে যায়। এ ছাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার, উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন, নিশাত, তোহা ইসলাম, দেলোয়ার, ফরহাদ, হাসানা, শিপন, মো. নুরুজ্জামান, পুষ্প তাজ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তিন রাউন্ড গ্যাস শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
এছাড়া আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাতদিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















