ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৮৪০০ জনে

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ৪০০ জনে।

একই সময়ে নতুন ৪০৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।  এদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জনে। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৪৮ টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩.৩০ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৬০৯ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জনে।   

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়