নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১
‘বাংলাদেশকে কি সারা পৃথিবীর শরণার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে?’
ফাইল ছবি
আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া ৮১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে ভারতের কোস্টগার্ড। এমন পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তাদের আশ্রয় দেয়ার বিষয়ে বাংলাদেশের কোনো বাধ্যবাধকতা নেই।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের সাথে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে কি রোহিঙ্গা অথবা নৌকায় ভাসা সারা পৃথিবীর শরণার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে?’ নিজেই উত্তর দিয়ে বলেন, ‘মোটেই না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বাংলাদেশের নাগরিক নন, প্রকৃতপক্ষে মিয়ানমারের নাগরিক। পাওয়া গেছে বাংলাদেশ থেকে ১৭০০ কিলোমিটার দূরে। তাদের গ্রহণে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই।’
‘তারা ছিল ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। অন্য দেশের উচিত এই শরণার্থীদের দেখভাল করা।’
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমাদের কাছে খবর আসে গত ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশের কক্সবাজার থেকে রোহিঙ্গা-ভর্তি একটি নৌকো ছাড়ে। পরে তার ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই খবর পেয়ে কোস্ট গার্ডের দুইটি জাহাজ পাঠানো হয়। নৌকায় ৬৪ জন নারী ছিলেন, তার মধ্যে আটজনের বয়স কম। ২৬ জন পুরুষ। যাত্রীদের মধ্যে আটজন মারা গেছেন। একজন নিখোঁজ।’
তিনি স্পষ্ট করে জানান, ভারত ওই রোহিঙ্গাদের দেশে রাখতে চায় না। বাংলাদেশে ফেরত পাঠাতে চায়, ‘নৌকার ৪৭ জন যাত্রীর কাছে ইউনাইটেড নেশন, হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর)-এর পরিচয়পত্র ছিল। তাতে লেখা, তারা মিয়ানমার থেকে ছিন্নমূল হয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সঙ্গে এ ব্যাপারে কথা চলছে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















