নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
কবে টিকা নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পৃথিবীর অনেক দেশের আগে টিকাদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। এ পর্যন্ত প্রায় ২৯ লাখ মানুষ টিকা নিয়েছেন। টিকা দিতে দিনদিন বাড়ছে মানুষের আগ্রহ। কিন্তু এখনও টিকা নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এরইমধ্যে প্রধানমন্ত্রীর ছোটবোন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা টিকা নিয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন ছিলো তিনি কবে নেবেন টিকা। জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি অবশ্যই টিকা নেবো। তবে দেশের মানুষকে আগে দিতে হবে। আমার ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নেই। যে কোনও সময় মারা যেতে পারি। একটা টার্গেট করা আছে, সে পরিমাণ যখন দেওয়া হবে, তখন যদি টিকা থাকে, তাহলে তখন টিকা নেবো।’
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে বাংলাদেশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব নতুন প্রজন্মকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৭ সালে ছোট জেলে বন্দি ছিলাম, এখন বড় জেলে। আমার তো বন্দি জীবন। কোথাও যেতে পারছি না। তবে এই ডিজিটাল হওয়ায় আজ বাংলাদেশ একটা ধাপে উঠে আসতে পেরেছে। সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে আজ আমাদের এ অর্জন।’
উল্লেখ্য, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার ছোট বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহনা গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















