ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবিঃ আইনিউজ

ছবিঃ আইনিউজ

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় একঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন জানান, রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় আরো ছয়টি ইউনিট। মোট আটটি ইউনিটের প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ সম্ভব হয়নি।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়