ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

দলীয় কর্মসূচিতে শেখ হাসিনাকে বিএনপির আমন্ত্রণ

সংগৃহীত

সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সচিব এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এর আগে শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির যে কর্মসূচি, তাতে প্রধানমন্ত্রীকে আজই আমন্ত্রণ জানানো হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়