নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১
জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫
সংগৃহীত
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে ছাত্রদল। সকাল ১০টার দিক থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে তারা রাস্তায় নামলে বাধা দেয় পুলিশ।
একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ভাঙচুর করেন গাড়ি ও আশপাশের ভবন। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমরা আগে থেকেই জানতাম প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হবে। অনুমতি না নিয়ে সমাবেশ করতে চাইলে আমরা তাদের বাধা দিই। কিন্তু তারা বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে চাইলে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিই।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















