ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

রোহিঙ্গাদের দেখতে ভাসানচর যাচ্ছে ওআইসির প্রতিনিধি দল

ভাসানচর

ভাসানচর

স্থানান্তরিত রোহিঙ্গাদের অবস্থা দেখতে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল। রোববার হেলিকপ্টারে চড়ে সেখানে যাচ্ছেন তারা।

প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়া। ভাসানচর ছাড়াও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তাদের।

ওআইসি সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছে ওআইসির প্রতিনিধি দল। ২ মার্চ পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়