নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২১
মেট্রোরেলের প্রথম ধাপ দৃশ্যমান
মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপ দৃশ্যমান। ছবি: সংগৃহীত
রাজধানীতে চলমান মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপ দৃশ্যমান হয়েছে। রোববার বেলা ১১টা ২০ মিনিটে ৩৭৫ ও ৩৭৬ নম্বর পিয়ারের ওপর শেষ ভায়াডাক্ট বসালে এ ধাপ দৃশ্যমান হয়।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত শেষ ভায়াডাক্ট উত্তোলনের মধ্য দিয়ে মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপ দৃশ্যমান হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রথম ধাপের কাজ ৮১.৩৮ শতাংশ সম্পন্ন হয়েছে। আরো প্রায় ১৯ শতাংশ কাজ বাকি আছে। দ্রুততম সময়ের মধ্যে সেগুলোও সম্পন্ন হবে।
এর আগে, সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরে চালু হতে পারে মেট্রোরেলের প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল।
উল্লেখ্য, দেশে এই প্রথম রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ দশমিক ১০ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















