নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১
বেসরকারি হাসপাতালে সেবার ফি নির্দিষ্ট করে দেবে সরকার
ফাইল ছবি
বেসরকারি হাসপাতালের মান অনুযায়ী সেবা অনুযায়ী নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেবে সরকার। এরই সাথে ক্লিনিক সেবার জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। যা মেনে চলতে হবে সকলকে।
রোববার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বেসরকারি মেডিকেলগুলো চিকিৎসা খাতে সরকারের পাশাপাশি অবদান রাখছে। তবে একেক হাসপাতালের খরচ একেক ধরনের হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ কারণে সরকার দেশের প্রাইভেট মেডিকেল সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে একটি নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের আনাচে-কানাচে অনেক বেসরকারি ক্লিনিক গড়ে উঠছে। তবে মানসম্মত সেবা নিশ্চিত হচ্ছে না। খুব দ্রুতই ক্লিনিক সেবার জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। এই মান অনুযায়ী চলতে না পারলে দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব মানহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি দেশের বেসরকারি চিকিৎসা খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানসহ দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল হাসপাতালের প্রতিনিধিরা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















