নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২১, ১ মার্চ ২০২১
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকনের পদত্যাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রেস সচিব আশরাফুল আলম খোকন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন পদত্যাগ করেছেন। উচ্চ শিক্ষা অর্জনের কারণ দেখিয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল আলম খোকন নিজেই। একই সময় প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
পোস্টে আশরাফুল আলম খোকন লিখেন, আমি সাংবাদিকতার ওপর আরো পড়াশোনা করার জন্য যুক্তরাষ্ট্রের Hofstra University -তে একটি স্কলারশিপ পেয়েছি। গত সেপ্টেম্বরেই বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিত করা হয়। সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনি। কারণ আমি মিডিয়াতে কাজ করা মানুষ। এই সেক্টরেই কাজ করে যেতে চাই। আর উচ্চশিক্ষার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর দুর্বলতা সবাই জানেন। তাদের পরিবারের সকলকেই তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। আবেদনের প্রেক্ষিতে আমাকেও তিনি সেই সুযোগটি দিয়েছেন। কৃতজ্ঞতা নেত্রীর প্রতি।'
খোকন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি'র সাবেক মহাসচিব এবং প্রায় সাত বছর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।
২০১৩ সালে উপ-প্রেস সচিব হিসেবে খোকনকে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, খারাপ সময়ে যোগদান করে ভালো সময়ে এসে সাড়ে সাত বছরের জার্নি আপাতত শেষ করতে যাচ্ছি। হয়তো আবার দেখা হবে। এই দীর্ঘ যাত্রাপথে যাদের সহযোগিতা পেয়েছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















