আইনিউজ ডেস্ক
আপডেট: ০০:৫৪, ১ মার্চ ২০২১
এই দিনে গঠিত হয় স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ
ফাইল ছবি
আজ সোমবার, ১লা মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-
এই দিনের ঘটনাবলী
১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৬৪০ - ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।
১৮১১ - মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।
১৮১৫ - এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।
১৮১৯ - শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ‘ব্যাংক অব শ্রীরামপুর’ প্রতিষ্ঠা করেন।
১৮৪৮ - ভারতে ভূমিকম্পে ১ হাজার জনের প্রাণহানি।
১৯০১ - অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত হয়।
১৯০৭ - ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - আলবার্ট বেরী প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।
১৯১৪ - চীন আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগদান করে।
১৯১৯ - কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।
১৯৪৯ - রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।
১৯৫০ - তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।
১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১ - ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ঠকাল স্থগিত ঘোষণা।
১৯৮৫ - বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।
১৯৯০ – লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৭ - বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।
২০০১ - প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।
২০০৮ - গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা দুজন মহিলা ও চারটি শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়।
এই দিনে যারা জন্মগ্রহণ করেন
১৬১১ - ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ ও জোতির্বিদ জন পেল।
১৮৬১ - বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়।
১৮৮৩ - বাঙালি কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক।
১৮৯২ - সাহিত্যিক ও জাপানি ছোট গল্পের জনক রিয়ুনোসুকি অকুতাগাওয়া।
১৯০৩ - ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা বিষ্ণুপদ মুখোপাধ্যায়।
১৯০৭ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
১৯১২ - চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী।
১৯১৮ - বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ খন্দকার আবদুল হামিদ।
১৯২৭ - বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক আশরাফ সিদ্দিকী।
১৯২৯ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন।
১৯৩১ - ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী লামবের্তো দিনি।
১৯৪০ - মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম।
১৯৪৩ - বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
১৯৪৩ - বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজ।
১৯৪৫ – প্রবীর ঘোষ, যুক্তিবাদী।
১৯৫৬ - লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ ডালিয়া গ্রাইবস্কেইট।
১৯৬৫ - বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।
এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৯১১ - ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, ডাচ জৈব রসায়নবিদ ও রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৪ – গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীর বাঙালি বিপ্লবী।
১৯৪৩ – আলেকজান্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস এর আবিস্কারক।
১৯৮৯ – বসন্তদাদা পাতিল, মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর।
১৯৯৪ - প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনমোহন দেশাই।
১৯৯৫ – জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।
২০১৯ – পলান সরকার, বাংলাদেশি সমাজকর্মী।
দিবস
বীমা দিবস – বাংলাদেশ
বীর দিবস – প্যারাগুয়ে
স্বাধীনতা দিবস – বসনিয়া ও হার্জেগোভিনা
গণআন্দোলন দিবস – দক্ষিণ কোরিয়া
জাতীয় শুয়োর দিবস – যুক্তরাষ্ট্র
বিশ্ব সিভিল ডিফেন্স দিবস - আন্তর্জাতিক।
আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















