আইনিউজ ডেস্ক
জরুরি ত্রাণ পরিকল্পনা বাইডেনের
করোনায় পিছিয়ে পড়া মার্কিনিদের সহায়তার জন্য এ পরিকল্পনা
আমেরিকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন একের পর এক পদক্ষেপ গ্রহণ করে আসছে। করোনাকালীন সময়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মার্কিনদের সহায়তায় ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’-এর অংশ হিসেবে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের জরুরি আর্থিক সহায়তার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
আমেরিকার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বাইডেনের ওই ত্রাণ পরিকল্পনা অনুমোদন দেয়। শনিবার ২১৯-২১২ ভোটে পাস হয় বহুল আলোচিত এই বিলটি। আর্থিক সহায়তার পাশাপাশি করোনার টিকাদান কার্যক্রম এবং কোভিড পরীক্ষার গতি আরও বাড়ানোর বিষয়েও উল্লেখ রয়েছে বিলটিতে।
এদিকে, ক্ষমতা গ্রহণের এক মাসের সম্প্রতি সিরিয়ায় ইরান সমর্থিত দুটি মিলিশিয়া গ্রুপের ঘাঁটিতে বিমান হামলার নির্দেশও দিয়েছেন বাইডেন। মার্কিন মসনদে বসার পর যুদ্ধ পরিচালনার জন্য এটিই তার প্রথম নির্দেশ।
জানা গেছে, নির্দেশের পর এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের দুটি ঘাঁটিতে বিমান চালিয়েছে মার্কিন বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটে। ওই হামলা ইরান সমর্থিত এই মিলিশিয়া গ্রুপ দুটি চালিয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। তবে এর পক্ষে জোরালো কোনও প্রমাণ নেই তাদের।
পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই হামলাগুলো প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই হয়েছে। এটি শুধু আমেরিকান ও জোট বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া জানাতে নয়। বরং এই ব্যক্তিদের বিরুদ্ধে চলমান হুমকি মোকাবেলা করার জন্যও কর্তৃপক্ষ এই হামলার অনুমোদন দিয়েছে।
কির্বি বলেন, জোটের শরিকদের-সহ মার্কিন মিত্রদের সাথে পরামর্শ করে বাইডেন এই হামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















