ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৮, ১ মার্চ ২০২১
আপডেট: ১২:০১, ১ মার্চ ২০২১

২৭ পৌরসভায় জয় পেল আওয়ামী লীগ

ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চম ধাপের ২৯টি পৌরসভা নির্বাচনে ২৭টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এছাড়া বাকি দুটি পৌরসভার একটিতে বিএনপি সমর্থিত ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ

আওয়ামী লীগের জয় পাওয়া ২৭ মেয়র হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গিয়াস উদ্দিন, বারইয়ারহাটে রেজাউল করিম খোকন ও রাঙ্গুনিয়ায় শাহজাহান সিকদার, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবির, লক্ষ্মীপুরের রায়পুরে গিয়াস উদ্দিন রুবেল ভাট, হবিগঞ্জে আতাউর রহমান সেলিম, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আব্দুর রশিদ খাঁন ঝালু, জামালপুরে মো. ছানোয়ার হোসেন ছানু ও ইসলামপুরে আব্দুল কাদের শেখ।

রাজশাহীর দুর্গাপুরে তোফাজ্জল হোসেন ও চারঘাটে একরামুল হক, জয়পুরহাট সদরে মোস্তাফিজুর রহমান মোস্তাক, মানিকগঞ্জের সিঙ্গাইরে আবু নাঈম মোহাম্মদ বাসার, কিশোরগঞ্জের ভৈরবে ইফতেখার হোসেন বেনু, ভোলায় মো. মনিরুজ্জামান ও চরফ্যাশনে মো. মোরশেদ, মাদারীপুরে খালিদ হোসেন ইয়াদ ও শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওলাদ হোসেন খান, ঝিনাইদহের কালীগঞ্জে মো. আশরাফুল আলম আশরাফ ও মহেশপুরে আব্দুর রশিদ খান, চাঁদপুরের শাহরাস্তিতে হাজী আবদুল লতিফ ও মতলবে আওলাদ হোসেন লিটন, ময়মনসিংহের নান্দাইলে রফিক উদ্দিন ভুঁইয়া, নীলফামারীর সৈয়দপুরে রাফিকা আকতার জাহান বেবি, যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ায় নায়ার কবীর ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন।

এছাড়া বগুড়া পৌরসভায় বিএনপি সমর্থিত রেজাউল করিম বাদশা ও রংপুরের হারাগাছ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক বিজয়ী হয়েছেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়