নিজস্ব প্রতিবেদক
ছাত্রদল-পুলিশ সংঘর্ষ: বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সংগৃহীত
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দিনগত গভীর রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি করেন।
এদিকে এই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে (পুলিশ অ্যাসল্ট) হত্যাচেষ্টা, হামলা ও ভাঙচুর চালানো।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, , গ্রেফতার আসামিদের আদালতে উপস্থাপন করা হবে। গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রেস ক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, এই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















