ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১২, ১ মার্চ ২০২১

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

সংগৃহীত

সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার ৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১ মার্চ) একটি মিছিল নিয়ে গেলে পুলিশ বাধা দেয়।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে।

কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার মশাল মিছিল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। পরে শনিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

 শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, শনিবার সকালে উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়