ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ১ মার্চ ২০২১

পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেলল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী চলা মহামারি করোনা পরিস্থিতিতে তৈরি পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ। জাতিসংঘ ও বিশ্ববাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির সর্বশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এতে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পোশাকের বিশ্ব বাজারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম রফতানি করেছে ২৭ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।  আর একই সময়ে বাংলাদেশ রফতানি করেছে ২৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। পোশাক রফতানিতে ভিয়েতনামের চেয়ে ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার বেশি আয় করেছে বাংলাদেশ।

আগের হিসেব অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মে পর্যন্ত বাংলাদেশের রফতানি আয় ছিল ২৫ দশমিক ৭১ বিলিয়ন ডলার। আর একই সময়ে ভিয়েতনামের রফতানি আয় ছিল ২৮ দশমিক ২৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশের চেয়ে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার বেশি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারের দেয়া প্রণোদনা বেশ বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, করোনাকালে বাংলাদেশ সরকারের দেয়া প্রণোদনা এ খাতের ঘুরে দাঁড়াতে বেশ বড় ভূমিকা রেখেছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে আরো নীতি ও অর্থ সহায়তা দরকার।

বিজিএমইএ’র তথ্য মতে, ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, এই পাঁচ মাসে বিশ্ববাজারে ৯৬৮ কোটি ৪৯ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশ। একই সময়ে ভিয়েতনাম রফতানি করে ১ হাজার ৫০ কোটি ৯১ ডলারের তৈরি পোশাক। অর্থাৎ, সেই পাঁচ মাসে বাংলাদেশের চেয়ে ৮২ কোটি ডলারের পোশাক বেশি রফতানি করেছিল ভিয়েতনাম।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ১১২ কোটি ডলারের বেশি পোশাক পণ্য রফতানি করলেও মার্চ থেকে এগিয়ে যায় ভিয়েতনাম। মার্চে বাংলাদেশের ২২৬ কোটি ডলারের পোশাক পণ্য রফতানির বিপরীতে ২৩৪ কোটি ডলারের পোশাক পণ্য রফতানি করে ভিয়েতনাম। এপ্রিলে বাংলাদেশের ৩৭ কোটির বিপরীতে ১৬১ কোটি ডলারের পোশাক পণ্য রফতানি করে ভিয়েতনাম। মে মাসে বাংলাদেশের সেই সংখ্যা দাঁড়ায় ১২৩ কোটি ডলারে এবং ভিয়েতনামের দাঁড়ায় ১৮৬ কোটি ডলারে।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বলছে, বিশ্ব বাজারে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের হিস্যা ৬ দশমিক ৮ শতাংশ। ভিয়েতনামের হিস্যা ৬ দশমিক ২ শতাংশ। অন্যদিকে, ৩০ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষে অবস্থান করছে চীন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়