ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ১ মার্চ ২০২১
আপডেট: ১৭:৪০, ১ মার্চ ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনকে ঢেলে সাজানোর আহবান জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট

গত বৃহস্পতিবার কারাবন্দি অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লেখক মুশতাক আহমেদ। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের মে মাস থেকে বন্দি ছিলেন তিনি। তার এমন মৃত্যুতে রাজধানীজুড়ে চলছে বিক্ষোভ। ঠিক এমন সময় জাতিসংঘ আহবান জানিয়েছে, দেশের ডিজিটাল নিরাপত্তা আইনকে ঢেলে সাজানোর।

সোমবার (১ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট ক বিবৃতিতে বলেছেন, মুশতাক আহমেদ যে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত হয়েছিলেন সেটি পুরোপুরি ঢেলে সাজানো প্রয়োজন। নিজেদের মত প্রকাশের জন্য এই আইনে যারা  আটক হয়েছেন সবাইকে অবশ্যই মুক্তি দিতে হবে।’

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট কার্টুনিস্ট আহমেদ কিশোরকে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

কারাবন্দি অবস্থায় থাকাকালেই মারা যান মুশতাক আহমেদ। তবে কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য না আসায় সন্দেহ প্রকাশ করেন অনেকে। ঘটনা তদন্তে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করেছে।

এদিকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিনের বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়