ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ১ মার্চ ২০২১

১৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো ফেব্রুয়ারি মাসে

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৫ হাজার কোটি টাকা (১৭৮ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স দেশে এসেছে। যা তার আগের বছরের (২০২০ সাল) একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা টাকার অঙ্কে ১৫ হাজার ১০০ কোটি টাকা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি।

ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ৬৪ লাখ ডলারের রেমিট্যান্স। পিছিয়ে নেই বিদেশি ও বিশেষায়িত ব্যাংকও। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার এবং এক বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ডলার।

চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা)। রেমিট্যান্সের প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৪.০২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার ছাড়িয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়