ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৪, ১ মার্চ ২০২১

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী আর নেই

স্বামী মুনির চৌধুরী ও সন্তানের সাথে লিলি চৌধুরী। সংগৃহীত

স্বামী মুনির চৌধুরী ও সন্তানের সাথে লিলি চৌধুরী। সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী আর নেই। সোমবার (১ মার্চ) বিকেলে বনানীর নিজ বাসায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরেই লিলি চৌধুরী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েক দিন আগেও তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে। বাসাতেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিলি চৌধুরীর দাফনের ব্যাপারে পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে মঙ্গলবার মিশুক মুনীরের কবরে তাকে সমাহিত করা হতে পারে বলে জানিয়েছেন রামেন্দু মজুমদার।

লিলি চৌধুরী একসময় বেতার, মঞ্চ ও টেলিভিশনে ব্যস্ত অভিনেত্রী ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়