নিজস্ব প্রতিবেদক
এই দিনে উড়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা
ফাইল ছবি
আজ মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।
এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-
এই দিনের ঘটনাবলী
০৬৮০ - মহনবী (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয়।
১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।
১৫২৫ – হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় ।
১৮০১ – স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু হয়।
১৮৯৬ - ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজষ্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
১৯১৭ – পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।
১৯১৯ – মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু হয়।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
১৯৪৪ – নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু ঘটে।
১৯৪৮ – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৫২ - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন।
১৯৫৬ – মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।
১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।
১৯৮৫ - আরব লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ - শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত হন।
১৯৯৫ - কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।
১৯৯৭ - পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু হয়।
১৯৯৯ - ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।
২০০০ - ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তি লাভ।
২০০১ - আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।
এই দিনে যারা জন্মগ্রহণ করেন
১৭৬০ - ক্যামিল ডেস্মউলিন্স, ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৭৯৩ - স্যাম হাউস্টন, মার্কিন সৈনিক, রাজনীতিক, টেক্সাস প্রজাতন্ত্রের ১ম রাষ্ট্রপতি।
১৮২০ - মুলতাতুলি, ডাচ লেখক।
১৮৮১ - অতুলচন্দ্র ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি।
১৮৯৮ – মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।
১৯১৯ - জেনিফার জোনস, মার্কিন অভিনেত্রী।
১৯২৩ – রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৩১ – মিখাইল গর্বাচেভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট।
১৯৩৭ - আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরীয় সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট।
১৯৪২ - মীর হোসেইন মুসাভি, ইরানীয় স্থপতি, রাজনীতিবিদ ও ৭৯ তম প্রধানমন্ত্রী।
১৯৫৫ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও'র প্রতিষ্ঠাতা।
১৯৬২ - জন ফ্রান্সিস বনজিওভি জুনিয়র, মার্কিন গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
১৯৬৮ - ড্যানিয়েল ক্রেইগ, ইংরেজ অভিনেতা।
১৯৭৭ - অ্যান্ড্রু জন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৯ - ডেমিয়েন ডাফ, আইরিশ ফুটবল খেলোয়াড়।
১৯৮২ - কেভিন কুরানয়ি, জার্মান ফুটবল খেলোয়াড়।
এই দিনে যারা মৃত্যুবরণ করেন
০৬৫৪ - আবুজর গিফারী, মহানবীর বিশিষ্ট সাহাবী।
১৭৯১ - জন ওয়েসলি, পদ্ধতিবাদের জনক।
১৭৯৭ - হোরেস ওয়ালপলে, ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
১৮৪৫ - রামচন্দ্র বিদ্যাবাগীশ, অভিধানকার ও পণ্ডিত।
১৯৩০ - ডি এইচ লরেন্স, ইংরেজ কথাসাহিত্যিক ও কবি।
১৯৩৯ - হাওয়ার্ড কার্টার, ইংরেজ মিশরতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।
১৯৪২ - টিলার ব্রুক, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৪৯ – সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
১৯৮২ - ফিলিপ কে. ডিক, আমেরিকান লেখক।
১৯৯১ - সার্জ গাইন্সবউরগ, ফরাসি গায়ক, গীতিকার, অভিনেতা ও পরিচালক।
দিবস
জাতীয় পতাকা উত্তোলন দিবস, বাংলাদেশ
ভোটার দিবস, বাংলাদেশ
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















