ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ২ মার্চ ২০২১

জাতীয় ভোটার দিবস আজ

জাতীয় ভোটার দিবস। ছবি: আইনিউজ

জাতীয় ভোটার দিবস। ছবি: আইনিউজ

আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’— এ প্রতিপাদ্যকে ধারণে করে নির্বাচন কমিশনের উদ্যোগে তৃতীয়বারের মতো সারা দেশে এ দিবসটি পালন করা হবে আজ। নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে দিনটি পালনের পাশাপাশি ইসির মাঠ প্রশাসনেও হাতে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এই দিনে ২০২০ সালের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (১ মার্চ) নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনের চত্বর হতে বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর অডিটরিয়ামে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

দিবসটি উদযাপন উপলক্ষে এরইমধ্যে নির্বাচন ভবন ও মাঠপর্যায়ের অফিসগুলোতে আলোকসজ্জাসহ ভবনের সামনের রাস্তা ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়