ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৬, ২ মার্চ ২০২১

স্ত্রীকে নিয়ে গোপনে করোনার টিকা নিলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

'টিকা নিয়ে সরকারের কোনো রোডম্যাপ নেই। আমরা যারা সাধারণ মানুষ আমরা কখন পাবো, না পাবো তার কোনো নিশ্চয়তা এখানে নেই।' কিছুদিন আগে এমনটাই বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে স্ত্রীকে নিয়ে গোপনেই সেই  টিকা নিলেন তিনি।  

সোমবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে সবাইকে ফাঁকি দিয়ে টিকা নেয়ার সময় বিষয়টি গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়।

পরে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সোমবার রাতে গণমাধ্যমের কাছে এ তথ্য স্বীকার করতে বাধ্য হন।

শুরু থেকে মির্জা ফখরুল ইসলাম বলে আসছিলেন, সেরামের এই টিকায় তাদের আস্থা নেই। তাছাড়া করোনার টিকা সাধারণ মানুষগুলো পাবে কিনা তারও কোনো রোডম্যাপ নেই, কোনো প্ল্যানিং নেই। কিন্তু এখন চুপিসারে নিজে সস্ত্রীক টিকা গ্রহণ করলেন মির্জা ফখরুল। এছাড়া একই সময়ে তার ব্যক্তিগত ড্রাইভার হেলাল উদ্দিনও টিকা নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়