ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ২ মার্চ ২০২১
আপডেট: ২১:০২, ২ মার্চ ২০২১

‘মোদীর সফরে কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, ভারত থেকে আমাদের প্রচুর কাঁচামাল আসে। এসব মালামালের আমদানি-রফতানি বাধা দূর করার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে বলে আশা করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে তিনি আমাদের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরেই তাদের প্রধানমন্ত্রী আসছেন। পানির আলোচনা আমরা সে সময়ের জন্যই রেখে দেই।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়