ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২ মার্চ ২০২১
আপডেট: ২৩:১১, ২ মার্চ ২০২১

প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে জীবনযাত্রা স্বাভাবিক : স্পিকার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (২ মার্চ) সংসদ ভবন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সাক্ষাতে এলে এ কথা জানান তিনি।

সাক্ষাতে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নরওয়ের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব পুরনো। দুই দেশের মধ্যে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। আশা করি বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় নরওয়ে সরকার সর্বদা পাশে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে করোনা পরিস্থিতিতেও সর্বস্তরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগণের জন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার। করোনায় বাংলাদেশে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। সবার জন্য টিকা সরবরাহে নিরলসভাবে কাজ করছে সরকার।

সাক্ষাতে রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, করোনাকালে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের গৃহীত পদক্ষেপ প্রশংসার দাবি রাখেএ সময় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের প্রচলিত আইনের প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে তারা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সংসদ অধিবেশন, করোনায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইন, কোভিড ১৯ টিকার বর্তমান অবস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়