নিজস্ব প্রতিবেদক
এখন আর কেউ আমাদেরকে মিসকিন বলবে না: অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ। এই অর্জনে বাংলাদেশ মালয়েশিয়ার মতো দেশের সমপর্যায়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরই সাথে বলেছেন, বাংলাদেশকে আর মিসকিন বলবে না কেউ।
অর্থমন্ত্রী বলেছেন, গত ২৬ তারিখে আমরা অভিশাপমুক্ত হলাম। আমরা দরিদ্রতম দেশের মানুষ ছিলাম, আমাদেরকে মিসকিন বলা হতো। এখন আর কেউ আমাদেরকে মিসকিন বলবে না। আজকে আমরা মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে আছি, এটা আমাদের গর্ব। বঙ্গবন্ধু আমাদের সব ভালো কাজের অনুপ্রেরণার উৎস।
মঙ্গলবার (২ মার্চ) মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি।
সোনালী ব্যাংকের দ্বিতীয় তলায় একটি কক্ষে করা হয়েছে মুজিব কর্নার। ১৯৭২ সালে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক সৃষ্টির অধ্যাদেশে বঙ্গবন্ধুর স্বাক্ষরের আলোকচিত্র, তাকে নিয়ে লেখা বিভিন্ন বই, বিভিন্ন ঐতিহাসিক আলোকচিত্র ও ম্যুরাল দিয়ে সাজানো হয়েছে এই সংগ্রহশালা ও প্রদর্শনীকেন্দ্র।
অর্থমন্ত্রী বলেন, শুধুমাত্র একটি ম্যুরাল আর একটি মুজিব কর্নার করে দায়িত্ব শেষ করা যাবেনা। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে ভালো ভালো বইগুলো রাখতে হবে। যাতে মানুষজন সময় পেলে এখানে এসে ১০-১৫ মিনিট বসে কিছু পড়তে পারে। বিদেশে এ ধরনের সিস্টেম চালু আছে।
অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষের ভৌগলিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি একটি ভূখণ্ড। একটি মানচিত্র দিয়ে গেছেন তিনি। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















