ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ২ মার্চ ২০২১

করোনার টিকা নিলেন ৩৩ লক্ষাধিক মানুষ

করোনার টিকা। ফাইল ছবি

করোনার টিকা। ফাইল ছবি

ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে দেশব্যাপী শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। সেই থেকে এখন পর্যন্ত এই কার্যক্রমের আওতায় এসেছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন মানুষ। যাদের মধ্যে ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন নারী। এবং টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন।

মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার টিকাদান কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে।

সেখানে জানানো হয়েছে, মঙ্গলবার দিনব্যাপী সারাদেশে ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। যাদের মধ্যে পুরুষ রয়েছেন ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ৯৪ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪২ হাজার ৮৯৮, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬, বরিশাল বিভাগে ১ লাখ ৫৬ হাজার ২৩৭ এবং সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ৭৩৫ জনের শরীরে টিকার প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হবে টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়