ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০, ৩ মার্চ ২০২১
আপডেট: ০৯:০৯, ৩ মার্চ ২০২১

এই দিনে শুরু হয় অসহযোগ আন্দোলন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ বুধবার, ৩ মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়।

এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-

এই দিনের ঘটনাবলী

১৫৭৫ – তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে।

১৮৬১ - রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।

১৯৬৯ - ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লীর মধ্যে) চালু হয়।

১৯৭১ - "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" - কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়।

১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।

১৯৭২ - বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলংকা ও সোয়াজিল্যান্ড।

১৯৭৮ - জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।

এই দিনে যারা জন্মগ্রহণ করেন

১৮৪৫ – গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।

১৮৪৭ – আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৮৯৩ – প্যারীমোহন সেনগুপ্ত বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক

১৯৫০ – শেখ সাদী খান, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

এই দিনে যারা মৃত্যুবরণ করেন

১৭০৩ – রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ।

১৭০৭ – আওরঙ্গজেব, মুঘল সম্রাট।

১৯৮৩ - এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।

১৯৯২ – সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক

দিবস

স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস, বাংলাদে

বিশ্ব বই দিবস

বিশ্ব জন্ম-ত্রুটি দিবস

বিশ্ব বন্যপ্রাণী দিবস

বিশ্ব শ্রবণ দিবস।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়