নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৩৯, ৩ মার্চ ২০২১
দেশের বাজারে ফের কমলো সোনার দাম
ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৭১ হাজার ১৫০ টাকা।
আজ বুধবার (২ মার্চ) থেকে সারাদেশে এই দাম কার্যকর হবে। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে দশটায় জুয়েলার্স সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৬৮ হাজার এক টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।
এদিকে, সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট এক হাজার ৪৩৫ টাকা ও ১৮ ক্যারেট এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।
সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার টিকা নেয়া শুরু হলেও তার প্রভাব এখনো অর্থনীতিতে পুরোপুরি পড়েনি। ফলে নানা জটিল সমীকরণে অস্থির রয়েছে বিশ্ববাজার। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, সর্বশেষ গত ১৩ জানুয়ারি সোনার দাম ভরিতে প্রায় দুই হাজার টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















