নিজস্ব প্রতিবেদক
জামিন পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত সোমবার (১ মার্চ) কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি শেষে এই তারিখ ধার্য করেছিলেন আদালত। এর আগে ছয় বার কিশোরের জামিন আবেদন আদালতে নাকচ হয়।
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ছাড়াও কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের জামিন চেয়ে করা আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য ছিল।
গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাকি সাত আসামি— সাংবাদিক তাসনীম খলিল, সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার বিদেশে থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয়নি।
এদিকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















