নিজস্ব প্রতিবেদক
সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম
এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
বুধবার (৩ মার্চ) সকালে তার ব্যক্তিগত সহকারী মো. আকবর তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘সিএমএইচে স্যারের চিকিৎসা চলছে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ৮২ বছর বয়সী এইচ টি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত।
এইচ টি ইমাম একজন পরিচিত রাজনীতিবিদ। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রবাসী সরকার পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















