ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ৩ মার্চ ২০২১

কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের যৌথ উদ্যোগ কোভ্যাক্স।  এর মাধ্যমে বিশ্বের সব মানুষের করোনার টিকা নিশ্চিত করা হবে।

এ কর্মসূচির আওতায় মে মাসের শেষ নাগাদ কোন কোন দেশ করোনার টিকা পাবে এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে রয়েছে বাংলাদেশের নামও। সেখানে বলা হয়েছে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা দেয়া হবে বাংলাদেশকে।

তালিকা অনুসারে, কোভ্যাক্স কর্মসূচির আওতায় চলতি বছরের জুন মাসের আগে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা পাবে বাংলাদেশ। এছাড়া এশিয়ার দেশ পাকিস্তান ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার, ইন্দোনেশিয়া ১ কোটি ১৭ লাখ ৪ হাজার ৮০০, দক্ষিণ আফ্রিকার দেশ নাইজেরিয়া ১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ৯১ লাখ ২২ হাজার ৪০০ টিকা পাবে।

এদিকে ঘানা, আইভরি কোস্ট, দক্ষিণ কোরিয়া, ভারত ও কলম্বিয়া এরই মধ্যে প্রথম দফায় কোভ্যাক্সের সরবরাহ করা টিকা পেয়েছে। এ সপ্তাহেই আরো ২০টি দেশে কোভ্যাক্সের টিকা পৌঁছাবে।

কোভ্যাক্স প্রথম দফায় অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি ফাইজার ও বায়োএনটেকের ১২ লাখ ডোজ টিকা সরবরাহ করবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়