আপডেট: ১৫:৩৯, ৩ মার্চ ২০২১
পুলিশের বাধার মুখে পদযাত্রার সমাপ্তি
সংগৃহীত
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নাগরিক সমাজের ব্যানারে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা পুলিশের বাধার মুখে সমাপ্তি হয়েছে।
বুধবার (৩ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ শেষে বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে এই পদযাত্রা শুরু হয়।
প্রায় ২৫০ নেতা-কর্মীর সেই মিছিল প্রেসক্লাব, মৎস্য ভবন, শাহবাগে পুলিশ আটকানোর চেষ্টা করলেও পরে মিছিল নিয়ে যাওয়ার জায়গা করে দেয় পুলিশ। বেলা দেড়টায় পরিবাগ মোড়ে মিছিলটি পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী পুলিশকে অনুরোধ করেন মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে না দিলেও যেন ২০ সদস্যর একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে দেয়া হয়। তবে তাতে সায় দেয়নি পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শেষ করেন।
সবশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতে আন্দোলনকারীদের ওপর পুলিশ চরাও হলেও আজ ধৈর্যধারণ করেছে। আমরা আজ তাদের অনুরোধ রেখে ফিরে যাচ্ছি। তবে আগামী ২৬ মার্চের মধ্যে যদি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করা হয় তবে সেদিন কোন অনুরোধ রক্ষা করা হবে না। আমরা আশা করব সরকার আমাদের দাবি মেনে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে।
ডা. জাফরুল্লাহর সাথে আরও ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, ডাকুসর সাবেক ভিডি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















