ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৩ মার্চ ২০২১

দেশে করোনা কাড়ল আরও ৫ প্রাণ

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৮ জনে।  

একই সময়ে নতুন ৬১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।  এদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জনে।    

বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।    

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪১৪ টি। 

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৯৩৬ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জনে।    

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়