নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৬, ৩ মার্চ ২০২১
খালেদার জামিন চেয়ে আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া ও আসাদুজ্জামান খান কামাল
আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে খালেদা জিয়ার দ্বিতীয় দফা মুক্তির মেয়াদ। এদিকে খালেদার দণ্ডাদেশ স্থগিত করে স্থায়ী জামিন ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেছে খালেদার পরিবার। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনপত্রে বলা হয়েছে, করোনাকালে খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়নি। তাই চিকিৎসার সুবিধার্থে তাকে বিদেশ নিয়ে যাওয়ার অনুমতি দেয়ার আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময়টা (বেগম জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ) বোধহয় শেষ হয়ে যাচ্ছে। সেজন্য তারা আবার সময়টা এক্সটেনশন করার জন্য, আরও কিছু শর্ত শিথিল করে এক্সটেনশন চেয়েছেন। উনি যা চেয়েছেন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে, পরবর্তী সিদ্ধান্ত দেয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘তারা তাদের পত্রে শর্ত আরও শিথিল করে, করোনাকালে চিকিৎসা নিতে পারেননি সেটি জানিয়েছেন। এছাড়া তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কি না সে বিষয়েও তারা বলেছেন।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















