ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ৩ মার্চ ২০২১

পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ১১ এপ্রিল

কাজী শহীদ ইসলাম পাপুল

কাজী শহীদ ইসলাম পাপুল

সংসদ সদস্য পদ হারানো কাজী শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার গণমাধ্যমকে জানিয়েছেন, এ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ। বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।  এই আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

ইসি সচিব বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছে কমিশন। এছাড়া এই দিন ১১টি পৌরসভা ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে পাপুলকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। সেদিন থেকেই পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট জারি করে সংসদ সচিবালয়।

এরই উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়