নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বামপন্থী ছাত্রসংগঠনগুলোর
সংগৃহীত
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার এদের জামিন নামঞ্জুর করায় বৃহস্পতিবার (৪ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল শেষে এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
মশাল মিছিলটি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে শামসুন নাহার হল, রোকেয়া হল, বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শাহবাগ, কাটাবন মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন- আমরা দেখেছি, এ দেশে খুনের মামলার যারা আসামি হয় তাদের জামিন হয়, এ দেশে যারা ধর্ষক হয় তাদের জামিন হয়, কিন্তু যারা ন্যায়ের পক্ষে থেকে আন্দোলন করে তাদের জামিন হয় না। এ থেকে প্রমাণ হয় এই সরকার খুনি, ধর্ষকদের সরকার। অবিলম্বে আটকদের মুক্তি না দেয়া হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা বলেন, আমাদের দাবি ছিল তিনটা— অবিলম্বে লেখক মুশতাক হত্যার বিচার করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তার সঙ্গে যুক্ত হয়েছে চলমান আন্দোলন থেকে আটকদের মুক্তির আন্দোলন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন তারা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















