ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ৪ মার্চ ২০২১

এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় শ্রীলংকা ও কাতার

এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় শ্রীলংকা ও কাতার

এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় শ্রীলংকা ও কাতার

আজ বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলংকা ও কাতার।

এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-

এই দিনের ঘটনাবলী

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮২৩ - গ্রীসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।

১৮৩৬ - লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৮৫৭ - কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।

১৮৭৯ - নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।

১৯৩১ - বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষর।

১৯৫১ – নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।

১৯৭১ - রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।

১৯৭২ - স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও একশত টাকার নোট চালু করা হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলংকা ও কাতার।

১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু।

এই দিনে যারা জন্মগ্রহণ করেন

১৮৫৬ - বিদুষী কবি তরু দত্ত।

১৯৩২ - গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার।

১৯৬৫ – আনিসুল হক, বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক।

এই দিনে যারা মৃত্যুবরণ করেন

১১৯৩ - কুর্দি সুলতান সালাউদ্দিন।

১৮৫২ – নিকোলাই গোগোল, রুশ লেখক।

১৯৪১ - মার্কিন ঔপন্যাসিক শের উড অ্যান্ডারসন।

১৯৬৩ - মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়াম।

১৯৬৭ - ইরানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ ডক্টর মোহাম্মাদ মোসাদ্দেক।

১৯৭৮ - সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন।

১৯৮৩ - বাঙালি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়।

১৯৯০ - ইরানের বিখ্যাত গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আলী শাফায়ী।

২০১১ - নেদারল্যান্ডসের নোবেলবিজয়ী চিকিৎসক সাইমন ভ্যান ডের মার।

২০১২ - আমেরিকান অভিনেতা এবং লেখক জন টেলর।

২০১৬ – অধ্যাপক নির্মল দাশ, প্রখ্যাত বাঙালি ভাষাবিদ।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়