ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ৪ মার্চ ২০২১
আপডেট: ১২:১৮, ৪ মার্চ ২০২১

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় আসছেন আজ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে সামনে রেখে ঢাকায় আসছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তিনি বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছাবেন এবং সফর শেষে একইদিন সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।

এর আগে, মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ঢাকায় আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তিনি আমাদের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

শাহরিয়ার আলম আরও জানান, নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবেএছাড়া অমীমাংসিত বিষয়গুলো, বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান তিনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এদিকে, মোদির সফরকে ঘিরে ২৮ থেকে ৩১ জানুয়ারি দিল্লি সফর করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।

এর আগে, ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলাও। তার সফরকালে দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়