ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ৪ মার্চ ২০২১
আপডেট: ১২:২৩, ৪ মার্চ ২০২১

এইচ টি ইমামের প্রথম জানাজা সম্পন্ন, নেয়া হচ্ছে কেন্দ্রীয় শহিদ মিনারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা হয়।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারেসেখানে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাখা হবে।  সেখানে সবার শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আছর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার বেলা ১২টায় তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বুধবার (৩ মার্চ) রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত ১টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে সিএমএইচে ভর্তি হন এইচ টি ইমাম।

তিনি ছিলেন একজন পরিচিত রাজনীতিবিদ। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রবাসী সরকার পরিচালনায় তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকাএছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বও পালন করেন এইচ টি ইমাম।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়