ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ৪ মার্চ ২০২১
আপডেট: ১৭:৪১, ৪ মার্চ ২০২১

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আসার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর প্রসঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে জয়শঙ্করের।

সফর শেষে একইদিন সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন ড. এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে। এছাড়া অমীমাংসিত বিষয়গুলো, বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে বলে মঙ্গলবার (২ মার্চ) সাংবাদিকদের জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়